প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
সিলেট বিভাগীয় দাবাড়ু কমিটিতে মুরাদ হাসান সদস্য নির্বাচিত

সোয়েব রানা, জৈন্তাপুর :
অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর ১৭ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সিলেটের মুরাদ হাসান।
গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে এসিপিবি-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মুরাদ হাসানের সদস্য পদ পাওয়ার পাশাপাশি ফিদে আইডি (১০২৬০৭২২) নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্যদের মধ্যে সভাপতি হিসেবে শাহ মাহফুজুল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার টুটুল ধর। সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে এবং সিলেটে দাবা খেলার প্রসারে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন এসিপিবি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন এবং কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬