প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (Additional Public Prosecutor) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোবারক হোসেন।
তার এ নিয়োগে আইনজীবীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে এডভোকেট মোবারক হোসেন বলেন, “সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি তার দায়িত্ব পালনে সহকর্মী আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬